Advertisement
শনিবার, 03 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: সমবায় মন্ত্রী শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন: আইনমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ ইতালি পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার নারীসহ দুই ভাই-বোন

শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক

শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক
News Banner

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কোচপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক কবির হোসেন উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে। অভিযানে জব্দ করা ৪৭ বোতল ভারতীয় মদ ও একটি মোবাইল ফোনের সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 279 টি

মন্তব্য করুন