Advertisement
শুক্রবার, 06 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় শালা-দুলাভাই নিহত

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় শালা-দুলাভাই নিহত
News Banner

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় শালা-দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ফরিদনগর আজর দর্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২) এবং একই এলাকার সাবেদ আলীর ছেলে বেলাল হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মামার জানাজায় অংশ নিতে বগুড়া থেকে মোটরসাইকেলে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া-মহিষমারী এলাকায় যাচ্ছিলেন শালা-দুলাভাই। পথে ফরিদনগর আজর দর্গা এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রলির পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত বেলাল হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 585 টি

মন্তব্য করুন