Advertisement
রবিবার, 15 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়, বাবাকে ফিরে পেলেন ছেলে শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি ঝিনাইগাতীতে বিনামূল্যে সরিষার বীজ-সার পেলেন ৩ হাজার ৭৫০ কৃষক শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’ শেরপুরে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো’ উদ্বোধন গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক

সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক
News Banner

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা ‘ব্লু ইউনিটি রান ২০২৬’। এতে নারী-পুরুষসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আড়াই শতাধিক দৌড়বিদ অংশ নেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শেরপুর শহরের অর্কিড পর্যটন কেন্দ্র থেকে ৫ কিলোমিটার দূরত্বের এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় অংশ নেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত হাঁটা ও দৌড়ের মতো শারীরিক কার্যক্রম ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে এ সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ। এর মধ্যে প্রায় ৬০ লাখ মানুষ জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৮৫ কোটি ৩০ লাখ এবং বাংলাদেশে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

‘ব্লু ফর অ্যাওয়ারনেস, ইউনিটি ফর কমিউনিটি, রান ফর হেলথ’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ৫ কিলোমিটার দৌড়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রাখা ব্যক্তি, কোচ, ধারাভাষ্যকার ও বিভিন্ন ক্রীড়া আয়োজনকে সম্মাননা দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 49 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন