Advertisement
রবিবার, 15 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়, বাবাকে ফিরে পেলেন ছেলে শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি ঝিনাইগাতীতে বিনামূল্যে সরিষার বীজ-সার পেলেন ৩ হাজার ৭৫০ কৃষক শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’ শেরপুরে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো’ উদ্বোধন গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট

শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট
News Banner

দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানবিক সেবায় তরুণদের দক্ষ করে তুলতে শেরপুরে তিন দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (১৪ নভেম্বর) শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘RC/RC Basic & First Aid Training’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১২ নভেম্বর শুরু হওয়া এ কর্মশালায় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং মানবিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান পরিমল চন্দ্র দে, রেজিস্ট্রার মো. হাসিবুল হোসেন হাসিব, যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রোমান আলী, রেড ক্রিসেন্টের নারী প্রশিক্ষক মনি এবং রেড ক্রিসেন্টের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং আর্তমানবতার সেবায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কাজে দক্ষ করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন