Advertisement
রবিবার, 15 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়, বাবাকে ফিরে পেলেন ছেলে শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি ঝিনাইগাতীতে বিনামূল্যে সরিষার বীজ-সার পেলেন ৩ হাজার ৭৫০ কৃষক শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’ শেরপুরে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো’ উদ্বোধন গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি

শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি
News Banner

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করতে ড্রোন, অল-টেরেইন ভেহিকল (এটিভি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা ব্যবহার শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এসব আধুনিক সরঞ্জামের সমন্বয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল ও হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি)। পাশাপাশি ড্রোন ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা ও সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 40 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 155 টি

মন্তব্য করুন