Advertisement
রবিবার, 15 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়, বাবাকে ফিরে পেলেন ছেলে শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি ঝিনাইগাতীতে বিনামূল্যে সরিষার বীজ-সার পেলেন ৩ হাজার ৭৫০ কৃষক শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’ শেরপুরে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো’ উদ্বোধন গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি

ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি
News Banner

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে শেরপুর পৌরসভা। এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

‘পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন।

এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

পৌরসভার উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন