Advertisement
রবিবার, 15 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণ দিল রেড ক্রিসেন্ট ডেঙ্গু ঠেকাতে শেরপুর পৌরসভার তিন মাসের বিশেষ কর্মসূচি ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়, বাবাকে ফিরে পেলেন ছেলে শেরপুর সীমান্তে এবার ড্রোন-এআই নজরদারিতে বিজিবি ঝিনাইগাতীতে বিনামূল্যে সরিষার বীজ-সার পেলেন ৩ হাজার ৭৫০ কৃষক শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার সুস্থতার বার্তা নিয়ে শেরপুরে ব্লু ইউনিটি রান, দৌড়ালেন আড়াই শতাধিক শেরপুরে সাংবাদিকের বাসায় কাফনের কাপড়, চিরকুটে ‘বিশেষ উপহার’ শেরপুরে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো’ উদ্বোধন গজনীতে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
News Banner

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুয়াকান্দা গ্রামের  শহিদুল ইসলাম, যোগনিবাগ গ্রামের জেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান এবং একই এলাকার ছাত্রলীগকর্মী উজ্জল মিয়া।

পুলিশ জানায়, রোমান খানকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 106 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন