Advertisement
রবিবার, 13 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সার নিয়ে কৃষক-ডিলারদের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এসএসসির আগে ‘পরীক্ষা’, মেহেরপুরে ৫ হাজার ৭৫৬ শিক্ষার্থীর মডেল টেস্ট বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৯ পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরাল ৫৩ বিজিবি তিতাসের বুকে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল নকলায় নারীদের দক্ষতা উন্নয়নে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ: ঝিনাইগাতীকে হারিয়ে সদর উপজেলা জয়ী সারাদেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ বিদেশে পড়াশোনার যত সুবিধা বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ: ঝিনাইগাতীকে হারিয়ে সদর উপজেলা জয়ী

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ: ঝিনাইগাতীকে হারিয়ে সদর উপজেলা জয়ী
News Banner

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ষষ্ঠ দিনের খেলায় ঝিনাইগাতী উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে শেরপুর সদর উপজেলা দল। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্টেডিয়ামে ছিল বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি। উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ক্রীড়ানুরাগী দর্শকরাও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 14 টি

মন্তব্য করুন