Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
'আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড' পেলেন শেরপুরের রাজিয়া সামাদ ডালিয়া শ্রীবরদীতে ২৪ বস্তা সরকারি সার জব্দ, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ফ্যাসিস্টরা যদি আর দু'তিন বছর থাকতো তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো- পর্যটনমন্ত্রী শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ শেরপুরে বক শিকারের অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড সার নিয়ে কৃষক-ডিলারদের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এসএসসির আগে ‘পরীক্ষা’, মেহেরপুরে ৫ হাজার ৭৫৬ শিক্ষার্থীর মডেল টেস্ট বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৯ পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরাল ৫৩ বিজিবি তিতাসের বুকে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
News Banner

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারিরা কৌশলে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করলে পাচারকারীরা ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 31 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 18 টি

মন্তব্য করুন