Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক

শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক
News Banner

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজস্ব খাতের বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল পোনামাছ অবমুক্ত করেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা, কন্যা রুবাইদা হক রিমঝিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্যসচিব এস এম সোহান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত জাহান উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মৎস্যসম্পদের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন