Advertisement
সোমবার, 05 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে গ্যাস লিকেজে দগ্ধ হয়ে শিক্ষকের মৃত্যু

শেরপুরে গ্যাস লিকেজে দগ্ধ হয়ে শিক্ষকের মৃত্যু
News Banner

শেরপুরের শ্রীবরদীতে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে সৌরভ হোসেন হিদনাল (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে উপজেলার হালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ মেরামত করেন সৌরভ। পরে সেটি ঠিক হয়েছে কি না, তা পরীক্ষা করতে গ্যাসের চুলা জ্বালালে ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। এতে সৌরভ গুরুতর দগ্ধ হন। এ সময় তার স্ত্রীও অগ্নিদগ্ধ হন।

পরে স্বজনরা সৌরভকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, আগুনে সৌরভের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সৌরভ হালগড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

সোমবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 83 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 328 টি

মন্তব্য করুন