Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

তিন জেলার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

তিন জেলার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
News Banner

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সীমান্ত সুরক্ষা জোরদারে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। এ সময় কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে বিজিবি মহাপরিচালক ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন। এ সময় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।সেখানে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ-ইন ঠেকানো, বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ রোধ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক নির্দেশনা দেন তিনি।

এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন