শীতের প্রকোপ থেকে দুস্থ ও অসহায় মানুষকে সুরক্ষা দিতে শেরপুর জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে ৩৫০টি কম্বল দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সংস্থাটির এ উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণে সহায়তা পাবে জেলা প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের কাছে এসব কম্বল হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন আশা শেরপুরের জেলা ব্যবস্থাপক সুদীপ্ত সাহা, সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, নবীনগর ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান, শেরপুর সদর-১ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন ও অফিস সহকারী নাজমুল হকসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।
আশা শেরপুরের জেলা ব্যবস্থাপক সুদীপ্ত সাহা বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে আশা। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৩৫০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।’
মন্তব্য করুন