Advertisement
মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ শেরপুরে স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন: ৫–১০ টাকায় চলে নয়নের সংসার

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন: ৫–১০ টাকায় চলে নয়নের সংসার
News Banner

শেরপুর শহরের চকপাঠক এলাকায় সন্ধ্যা নামলেই হাতে ধূপ নিয়ে দোকানে দোকানে ঘুরতে দেখা যায় নয়নকে। এক দোকানে ধূপ দেন, এরপর চলে যান আরেক দোকানে। বিনিময়ে পান ৫ থেকে ১০ টাকা। এভাবেই প্রায় ২০ বছর ধরে দোকানে দোকানে ধূপ দিয়ে অর্থ সংগ্রহ করছেন তিনি। সারাদিনে যা আয় হয়, তা দিয়েই চলে তাঁর সংসার। ঘরে রয়েছে এক মেয়ে।

নয়ন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে ধূপ নিয়ে ঘুরে বেড়াই। সারাদিন দোকানে দোকানে ধূপ দিয়ে ৫ থেকে ১০ টাকা করে নিই। এতে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। এই টাকা দিয়েই আমার সংসার চলে।’

স্থানীয় দোকানদার পারভেজ আলী বলেন, ‘নয়ন প্রতিদিন সন্ধ্যায় আমার দোকানে এসে ধূপ দিয়ে যায়। বিনিময়ে আমি তাকে ৫ থেকে ১০ টাকা দিই।’

আরেক দোকানদার রাসেল বলেন, ‘নয়নকে আমরা দীর্ঘদিন ধরে এভাবে দেখে আসছি। আমার দোকানেও সে ধূপ দিয়ে যায়। তাই তাকে ১০ টাকা করে দিই।’

এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, ‘নয়ন আমাদের এলাকারই ছেলে। ছোটবেলা থেকেই তাকে ধূপ নিয়ে ঘুরতে দেখেছি। এখন দোকানে দোকানে ধূপ দিয়ে যে অর্থ পায়, তা দিয়েই তার সংসার চলে।’

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন নয়ন। তাঁর আয়ের নির্দিষ্ট কোনো উৎস নেই। দোকানে দোকানে ধূপ দিয়ে পাওয়া অর্থই তাঁর সংসার চালানোর প্রধান অবলম্বন।

দুই দশক ধরে ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে নয়নের জীবনসংগ্রাম। প্রতিদিন ৫-১০ টাকা করে পাওয়া অর্থই তাঁর কাছে পরিবারের প্রয়োজন মেটানোর ভরসা। শহরের ব্যস্ততার আড়ালে এভাবেই নীরবে কেটে যাচ্ছে তাঁর জীবনের দীর্ঘ সময়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 67 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 101 টি

মন্তব্য করুন