Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
News Banner

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, আক্তারুজ্জামান রাহাত, যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর অর রশিদ ও জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 179 টি

মন্তব্য করুন