Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’, লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’, লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
News Banner

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ভিত্তিক লেনদেনকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে কোনো ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআরভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলা কিউআর’ ব্যবহার করে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য কোনো ধরনের বাড়তি ফি বা চার্জ দিতে হবে না। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে।এর মাধ্যমে ছোট ব্যবসায়ীরাও সহজে যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন।

মন্ত্রী বলেন, কিউআরভিত্তিক লেনদেন বাড়লে মানুষের নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। একই সঙ্গে লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

প্রাথমিক পর্যায়ে এ ব্যবস্থায় কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে উল্লেখ করে আমির খসরু বলেন, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে কার্যকর ও সফল হয়েছে।

বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ চর্চাকে দেশে আরও ব্যাপকভাবে চালুর লক্ষ্যে কাজ করছে।

দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই একটি আধুনিক ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন