Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেখ হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতে: তথ্য প্রতিমন্ত্রী
News Banner

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আইন সবাইকে শ্রদ্ধা করতে হবে। প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।

ময়মনসিংহের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলার উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ৬ কোটি থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য, সাংবাদিক নেতা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 631 টি

মন্তব্য করুন