Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ: পর্যটনমন্ত্রী

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ: পর্যটনমন্ত্রী
News Banner

দেশের বিমানবন্দরগুলোতে পাখির কারণে উড়োজাহাজ চলাচলে ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

সভায় দেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য সাম্প্রতিক সময়ে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের (বার্ড হিট) তথ্য যাচাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পাখির ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

বিমানবন্দরগুলোতে নিরাপদ উড্ডয়ন এলাকা (সেফ ফ্লাই জোন) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এ ছাড়া কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির সদস্যরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 631 টি

মন্তব্য করুন