Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অর্থের বিনিময়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে স্থানীয় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আটক দুই কিশোরের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিল।

বিজিবি আরও জানায়, অর্থের বিনিময়ে ওই দুই কিশোরকে ভারতে প্রবেশে সহযোগিতার সঙ্গে স্থানীয় তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), মো. কালু মিয়া (৩৫) ও চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।

পরে আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, ভারতে অবৈধভাবে প্রবেশে সহযোগিতার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 43 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 172 টি

মন্তব্য করুন