নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ছবেদুল ইসলাম রনির অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে শনাক্ত করে পুলিশ।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। তাঁকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন