Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বিজয়নগরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিজয়নগরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
News Banner

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, ইয়াবার গুঁড়া, গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় পৃথক দুটি বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের হারুন মিয়া (৫০) ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের দখলে থাকা দুটি বসতঘর থেকে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহম্মদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 6 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 172 টি

মন্তব্য করুন