Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
News Banner

শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme)।

সাক্ষাৎকালে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন জ্যাঁ পেসমে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 636 টি

মন্তব্য করুন