Advertisement
শুক্রবার, 02 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আজ স্বর্ণের বাজারদর কত?

আজ স্বর্ণের বাজারদর কত?
News Banner

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, আজ শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সেদিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের এসব দামের সঙ্গে ভ্যাটসহ অন্যান্য প্রযোজ্য খরচের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। গয়না কেনার ক্ষেত্রে নকশা ও মজুরির কারণে চূড়ান্ত দাম আরও বাড়তে পারে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 19 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 266 টি

মন্তব্য করুন