Advertisement
শনিবার, 03 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ তরুণ আটক অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: সমবায় মন্ত্রী শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী রনির মোটরসাইকেল শোভাযাত্রা শারদীয় দুর্গোৎসব হবে সৌহার্দ্য-সম্প্রীতির মহামিলন: এমপি ফাহিম শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন: আইনমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ ইতালি পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার নারীসহ দুই ভাই-বোন

ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
News Banner

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

নিহত শিশুরা হলো—আনোয়ারখালী এলাকার সিদ্দিক হোসেনের দুই বছর বয়সী মেয়ে নুসাইবা এবং আনোয়ার হোসেনের বোন মরিয়মের তিন বছর বয়সী মেয়ে আদিবা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 19 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 279 টি

মন্তব্য করুন