Advertisement
রবিবার, 04 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

শেরপুরে ধানখেতে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু
News Banner

শেরপুর সদর উপজেলায় ধানখেতে কীটনাশক দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (৩৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার জাবের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দিতে যান সবুজ মিয়া। এ সময় ধানখেতে পড়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ধলা ইউনিয়নের ইউপি সদস্য সাদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ মিয়া। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 6 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 305 টি

মন্তব্য করুন