Advertisement
বুধবার, 07 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
উলুধ্বনি দিয়ে শেরপুর জেলা পরিষদ প্রশাসকের রোগমুক্তি কামনা শেরপুরে শুরু হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘দেবী’র দৃশ্যধারণ অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরাও আসবে শিশু একাডেমির কার্যক্রমে: সমাজকল্যাণমন্ত্রী নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়াল অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরে ১০ কোটি টাকার অভিযোগ, উধাও উত্তরা হাসপাতালের এমডি ২৫৪ মানুষের কথা শুনলেন শেরপুরের ডিসি, সহায়তা পেলেন ২১৮ জন সাভারে ২৬ লাখ টাকা ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী

আঞ্চলিক পর্যায়ে ছড়াবে বেতার বিতর্ক: তথ্য প্রতিমন্ত্রী
News Banner

বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকশিত হয়। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্কে পরিণত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য হতে হবে সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক।

বুধবার রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয়। ভবিষ্যতে তারাই প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এসব উদ্যোগকে আরও বিস্তৃত করার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 358 টি

মন্তব্য করুন