রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৯৫, মতিঝিল বিভাগে ৪৪, তেজগাঁও বিভাগে ৫৯, মিরপুর বিভাগে ১৪৪, গুলশান বিভাগে ৫৫ এবং উত্তরা বিভাগে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৩ জন।
ডিএমপি জানায়, অভিযানে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন, চার পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন