Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
News Banner

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে—এমন গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ৩৯ বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 163 টি

মন্তব্য করুন