Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় আমন ধান সংগ্রহ শুরু, কেজি ৩৫ টাকা

নকলায় আমন ধান সংগ্রহ শুরু, কেজি ৩৫ টাকা
News Banner

শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে খাদ্য বিভাগ, নকলা, শেরপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা দরে সংগ্রহ করা হবে। এ কর্মসূচির আওতায় একজন কৃষক সর্বনিম্ন তিন মণ থেকে সর্বোচ্চ তিন টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ কর্মসূচির মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 32 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 172 টি

মন্তব্য করুন