Advertisement
মঙ্গলবার, 24 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সূর্যদী গণহত্যা দিবসে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের উপহার

সূর্যদী গণহত্যা দিবসে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের উপহার
News Banner

শেরপুরের ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৫০ জন শহীদ পরিবারের নারী সদস্য এবং ৩০ জন মুক্তিযোদ্ধাকে লুঙ্গি উপহার দেওয়া হয়।
এর আগে গণহত্যায় শহীদ মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের স্মরণে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদী গ্রাম ও আশপাশের এলাকায় পাক হানাদার বাহিনী, আলবদর ও রাজাকারদের হামলায় দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। এ সময় পুড়িয়ে দেওয়া হয় প্রায় ২০০ ঘরবাড়ি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 31 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 172 টি

মন্তব্য করুন