Advertisement
শনিবার, 28 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে প্রথমবার নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শেরপুরে প্রথমবার নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
News Banner

শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের মিনি ম্যারাথন। এতে কিশোরী, তরুণী, শিক্ষার্থী, চাকরিজীবী ও গৃহিণীসহ চার শতাধিক নারী অংশ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নারীর অংশগ্রহণে সুস্থ, সক্রিয় ও সমৃদ্ধ সমাজ’ স্লোগানে এ আয়োজন করা হয়। ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় ম্যারাথন। এতে অংশগ্রহণকারী নারীদের মধ্য থেকে সেরা ২৫ জনকে মেডেল দেওয়া হয়। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে মেডেলের পাশাপাশি জেলা পরিষদের সহযোগিতায় একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ম্যারাথন শেষে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন ডিসি উদ্যানের মুক্তমঞ্চে অংশগ্রহণকারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও আকরামুজ্জামান রাহাত, যুবদল নেতা আবহারুল ইসলাম আপা ও মো. শওকত হোসেন এবং সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নারীদের শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণে উৎসাহ জোগাবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 36 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 188 টি

মন্তব্য করুন