Advertisement
শনিবার, 28 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক

হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক
News Banner

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক যুবকের নাম মো. রিয়াদ হোসেন (২০)। তিনি পূর্ব গোবরাকুড়া (শাপলা বাজার) গ্রামের মো. আবুল বাদশার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১১২৫/১-এস পিলারসংলগ্ন এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রিয়াদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতে গিয়ে চোরাচালানের মালামাল সংগ্রহ করে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

পরে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে হালুয়াঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 188 টি

মন্তব্য করুন