Advertisement
শনিবার, 28 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে আধুনিক কসাইখানায় পশু জবাই শুরু

শেরপুরে আধুনিক কসাইখানায় পশু জবাই শুরু
News Banner

ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে শেরপুর জেলা আধুনিক কসাইখানায় পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সেখানে একটি গরু ও পাঁচটি খাসি জবাই করা হয়।

শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় জেলা কারাগার সংলগ্ন স্থানে আধুনিক কসাইখানাটি অবস্থিত। পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই এবং নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কসাইখানাটি শহরের মূল অংশ থেকে কিছুটা দূরে হওয়ায় মাংস ব্যবসায়ীদের সেখানে নিয়ে যাওয়ার বিষয়ে নানা আলোচনা রয়েছে। তবে খোলামেলা ও অপরিচ্ছন্ন স্থানে পশু জবাইয়ের পরিবর্তে নির্ধারিত স্থানে স্বাস্থ্যসম্মত পরিবেশে জবাই কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাংস ব্যবসায়ীদের সুবিধার্থে কসাইখানাটিতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা পশু জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। জবাই কার্যক্রম পরিচালনায় সার্বক্ষণিক ইমাম বা ধর্মীয় প্রতিনিধি এবং প্রয়োজনীয় কর্মী রাখার ব্যবস্থাও রয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম বলেন, ‘শহরের সব কসাইকে আধুনিক কসাইখানায় পশু জবাইয়ের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এখন থেকে ২৪ ঘণ্টা জবাই কার্যক্রম চালু থাকবে। কসাইরা যেকোনো সময় সেখানে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করতে পারবেন।’

তিনি পৌর এলাকার সব মাংস ব্যবসায়ীকে নির্ধারিত কসাইখানায় পশু জবাই করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাংস ব্যবসায়ীদের আধুনিক কসাইখানামুখী করা সম্ভব হলে পশু জবাইয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ মাংস সরবরাহ সহজ হবে। একই সঙ্গে শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 75 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 188 টি

মন্তব্য করুন