Advertisement
বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে যুবকদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ

শেরপুরে যুবকদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ
News Banner

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, গুজব ও অপতথ্য শনাক্তকরণ এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে যুবকদের দক্ষতা বাড়াতে শেরপুরে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকার হোটেল আয়সার ইন-এর সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জনউদ্যোগ শেরপুর যুব গ্রুপের ২০ জন সদস্য অংশ নেন।

জনউদ্যোগ শেরপুর কমিটির সদস্যসচিব হাকিম বাবুলের সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন আইইডির ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। তাঁকে সহযোগিতা করেন ওয়েব ডেভেলপার মো. মিনহাজ উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইইডির আইপি ফেলো সুমন্ত বর্মন।

প্রশিক্ষণে এআই ব্যবহারের বিভিন্ন টুলস ও প্রম্পট তৈরি, গুজব, অপতথ্য, ডিপফেক ও হেট স্পিচ শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং টুলস এবং সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে বলা হয়, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এসব প্রযুক্তির সঠিক ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও অপব্যবহারের কারণে তৈরি হচ্ছে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। বিশেষ করে অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জন জরুরি।

প্রযুক্তির সীমাবদ্ধতা ও ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি এআই ও ডিজিটাল প্রযুক্তির সঠিক, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রযুক্তিকে ভয় নয়, বরং সচেতনতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে ইতিবাচক কাজে ব্যবহারের মাধ্যমে নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 57 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 183 টি

মন্তব্য করুন