Advertisement
বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে জাতীয় যুব নীতিমালা নিয়ে মতবিনিময়

শেরপুরে জাতীয় যুব নীতিমালা নিয়ে মতবিনিময়
News Banner

জাতীয় যুব নীতিমালা ২০২৬-এর পলিসি রিভিউ ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল ইয়ুথ সলিডারিটি বাংলাদেশ (SYS)-এর আয়োজনে এ কর্মসূচিতে জেলার যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশিদ খান, শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুল আহসান, শেরপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. মুরাদ হোসেন, ডায়নামিক আইটি ইনস্টিটিউটের পরিচালক আব্দুস সাত্তার রনি এবং SYS-এর শেরপুর জেলা সমন্বয়কারী জিয়াউর রহমান মুন্না।

মতবিনিময় সভায় যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুবদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় যুবসমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের উদ্যোগ জাতীয় যুব নীতিমালা ২০২৬-এ অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি যুববান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যুবকদের মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের পরামর্শমূলক কর্মসূচির মাধ্যমে যুবসমাজের প্রত্যাশা ও প্রয়োজনীয় সুপারিশ নীতিমালায় প্রতিফলিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 126 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 183 টি

মন্তব্য করুন