স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
বৃহস্পতিবার ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারী স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এ ক্ষেত্রে ইউএনএফপিএর অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য সংস্থাটির প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন