দেশে পরিকল্পিত নগরায়ণ, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা ও আবাসন খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন প্রতিনিধিদলে ছিলেন। এ ছাড়া ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন