Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
News Banner

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি। একই সঙ্গে বাংলাদেশি পণ্য কানাডার বাজারে আরও বেশি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিবিসিসির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ।

সাক্ষাৎকালে বিবিসিসি প্রতিনিধিদল বাংলাদেশে কানাডীয় বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি কানাডা থেকে বাংলাদেশে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধার ঘাটতির বিষয়টিও তুলে ধরে তারা।

প্রতিনিধিদল জানায়, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে উল্লেখযোগ্য পরিমাণ তৈরি পোশাক আমদানি করে। ফলে কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অংশীদারিত্ব আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

এ ছাড়া কানাডায় আইটি আউটসোর্সিংয়ের বিশাল বাজার রয়েছে উল্লেখ করে বিবিসিসি প্রতিনিধিরা বলেন, এ খাতে বাংলাদেশের অংশীদারিত্ব বর্তমানে খুবই কম। অথচ আন্তর্জাতিক আইটি আউটসোর্সিং বাজারে কাজ করার মতো দক্ষ জনশক্তি বাংলাদেশে রয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে কানাডায় পাটজাত ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন বিবিসিসি নেতারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কানাডা থেকে বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি পণ্যের প্রচার ও কানাডার বাজারে রপ্তানি বাড়াতে বিবিসিসির উদ্যোগকে স্বাগত জানান।

বিবিসিসির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আগামী বছর কানাডায় বাংলাদেশি পণ্যের প্রচার ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি রোডশো আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিবিসিসির উদ্যোগ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সহযোগিতার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করে প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন