Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার শ্রীবরদীর সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুরে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে অতিরিক্ত সচিব অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ পাটের মাঠে ব্যস্ততা, ন্যায্য দামের আশায় কৃষক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
News Banner

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় তাঁর বিভিন্ন কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ ব্যবস্থা চালুসহ দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালনকে তাঁর জন্য অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি এ অর্জনকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহী।

ইয়াও ওয়েন উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে ওই মন্ত্রীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তাঁর বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর হবে। তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সঙ্গে তাঁদের আবারও দেখা হবে এবং তিনি বাংলাদেশে কর্মরত থাকায় বাংলাদেশ আনন্দিত হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 105 টি

মন্তব্য করুন