Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পাবনায় শিশু কলিকে ধর্ষণ-হত্যা: ফাঁসির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণ-রুপা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট: শেরপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১১ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে ডিএনসিসিতে যুক্ত হলো ৫ নতুন ট্রাক কক্সবাজারে ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক-১ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর হতে পারে অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ মৎস্য-প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে আইসিসিসিএডির সঙ্গে সরকারের চুক্তি সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১১

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-১১
News Banner

নড়াইল আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ারের তত্ত্বাবধানে ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে ওই ব্যক্তিরা অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

একসঙ্গে ১১ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাজিরা দিতে এসে তাদের কাছে দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তারা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 113 টি

মন্তব্য করুন