Advertisement
সোমবার, 21 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীবরদীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক নকলাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান দর্শকদের অনুরোধে মঞ্চে এমপি রুবেল দম্পতি, গাইলেন ‘কত যে বেসেছি ভালো’ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, বৃষ্টির অপেক্ষায় মানুষ শেরপুরে মাইগভ প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, আটক-১ শেরপুরে দরিদ্র পরিবারের ৭০ শিক্ষার্থী পেল ভর্তি সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
News Banner

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮০ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার কসবা ও মঈনপুর বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে ২৭০ পিস ভারতীয় শাড়ি, ৩১৫ লিটার ফরমালিন, ৫৪ কেজি বাসমতি চাল, একটি গরু, ১০ দশমিক ৫ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধভাবে পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 130 টি

মন্তব্য করুন