Advertisement
বুধবার, 23 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিছানায় বন্দি ৮৩ বছরের বেহুলা মহিউদ্দিন বিন জুবায়েদ এর- ‘ছড়ার জন্য গাঁয়ে ফিরি’ দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, শেরপুরের শ্রেষ্ঠ ওসি নূর-মোহাম্মদ পণ্য খালাসে সময়-ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: মন্ত্রী মিলন সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ চায় সরকার ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ শেরপুরে হঠাৎ থানায় ডিআইজি, পুরস্কার পেলেন ১৩ পুলিশ সদস্য শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সহায়তা পেলেন ১৭৪ সেবাপ্রার্থী শেরপুরে স্পেলিং স্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: মন্ত্রী মিলন

দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: মন্ত্রী মিলন
News Banner

দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)’ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজের উন্নয়নে সিএসআর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে এলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অবারিত সম্ভাবনার দেশ বাংলাদেশ।’ এ দেশের রয়েছে মেধাবী জনশক্তি, উর্বর ভূমি, খনিজ সম্পদ ও বিশাল সুনীল সমুদ্র। এসব সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বে অন্যতম সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। দেশের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কর্মজীবনে ‘জব স্যাটিসফ্যাকশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজে সন্তুষ্টি না থাকলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আন্তরিকতা, নিষ্ঠা ও সন্তুষ্টির সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্য কাজে লাগিয়ে তারা নতুন প্রজন্মের কল্যাণে কাজ করতে পারেন। পাশাপাশি তরুণদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি দেশের জাতীয় উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবে।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বক্তব্য দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 167 টি

মন্তব্য করুন