Advertisement
বৃহস্পতিবার, 24 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ে ছাই বসতবাড়ি- ক্ষতি ৪০ লাখ টাকা জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুর প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ডিসির পরিদর্শন, মিলল প্রয়োজনীয় সহায়তা শ্রীবরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরি করবে সরকার: বাণিজ্য সচিব
News Banner

চামড়া ও পাদুকা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। এ রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় শিল্পটির জন্য কর্মমুখী রোডম্যাপ তৈরির কাজ করছে। এতে ট্যানারির মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট সবার বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা প্রতিফলিত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, চামড়া শিল্পের কাঁচামাল দেশে রয়েছে। পাশাপাশি এ খাতে দেশীয় প্রযুক্তিবিদদের সক্ষমতাও বেড়েছে। ফলে দেশের মানুষকে দেশীয় চামড়াজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক বা

জারে রপ্তানি বাড়ানোরও বড় সুযোগ রয়েছে।
রপ্তানি বৃদ্ধির জন্য বিদেশি ক্রেতাদের চাহিদা ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে হবে।

এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের একটি কাঠামো এবং জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির কাজ করছে বলেও জানান তিনি। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য পৃথক ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

চামড়া শিল্পে গবেষণা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মো. আতাউর রহমান খান বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে। চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে ট্যানারি মালিক ও উদ্যোক্তাদের সংযোগ কার্যকর করা প্রয়োজন। বিষয়টিও রোডম্যাপে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের পরই চামড়া শিল্পের অবস্থান। নতুন বাজারে প্রবেশের পাশাপাশি বিদ্যমান বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ খাতে।

বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়ার পাশাপাশি জুতা, ভ্রমণব্যাগ, বেল্ট ও মানিব্যাগ রপ্তানি হচ্ছে। চামড়ার তৈরি বিভিন্ন শৌখিন পণ্যেরও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে। দেশের অনেক হস্তশিল্প প্রতিষ্ঠান এসব পণ্য তৈরি করে বিশ্ববাজারে পাঠাচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশে প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে। পাদুকা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এবং ভোক্তাবাজার হিসেবে নবম। দেশে প্রতিবছর আনুমানিক ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর বেশির ভাগ রপ্তানি করা হয় এবং অবশিষ্ট অংশ দেশের চামড়াজাত পণ্য শিল্পে ব্যবহৃত হয়।

বাংলাদেশের চামড়া প্রধানত ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং ও তাইওয়ানে রপ্তানি হয়। দেশের বাজারেও পাদুকার চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে পাদুকা তৈরির ক্রয়াদেশ পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। ফলে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশ (লেটস’বি) এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রদর্শনীটি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর কুড়িলে আইসিসিবিতে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।

এবারের এক্সপোতে দেশি-বিদেশি ২৫০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাখাওয়াত উল্লাহ।

এ ছাড়া ট্যানার্স অ্যাসোসিয়েশন ও লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি ব্যবসায়ী, প্রস্তুতকারক ও প্রযুক্তিবিদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 176 টি

মন্তব্য করুন