Advertisement
সোমবার, 28 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় তরুণদের ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক আড্ডা শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা শেরপুরে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর অপতথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী দেশে এলপিজির সংকট নেই-পর্যাপ্ত মজুদ: জ্বালানি মন্ত্রণালয়ের সভায় অপারেটররা ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
News Banner

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধের বাণিজ্য এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধপণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন তারা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। পাশাপাশি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে পাকিস্তানের গামা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (GIMS) আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহযোগিতা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাক্ষাতে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 14 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 212 টি

মন্তব্য করুন