Advertisement
সোমবার, 28 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় তরুণদের ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক আড্ডা শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত চাচীকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার পাতা ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই শেরপুরে শ্রমিক দলের র‍্যালি-সমাবেশ, ‘ষড়যন্ত্র প্রতিহতের’ ঘোষণা শেরপুরে ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর অপতথ্য ছড়ানো ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী দেশে এলপিজির সংকট নেই-পর্যাপ্ত মজুদ: জ্বালানি মন্ত্রণালয়ের সভায় অপারেটররা ঝিনাইগাতীতে নতুন পাওয়ার ট্রান্সফরমার, উন্নত হবে বিদ্যুৎ সরবরাহ

মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই

মাহাথিরের জীবনের ৭০ বছরের সঙ্গী সিতি হাসমাহ আর নেই
News Banner

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির দীর্ঘসময় দায়িত্ব পালনকারী সরকারপ্রধান মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছেলে তান শ্রী মোখজানি মাহাথির নিশ্চিত করেছেন।

সিতি হাসমাহর মৃত্যুতে মালয়েশিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ও রানি রাজা জারিথ সোফিয়াহ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক বার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দেওয়ার জন্য প্রার্থনা করেন।

১৯২৬ সালের ১২ জুলাই জন্ম নেওয়া সিতি হাসমাহ ছিলেন মালয়েশিয়ার প্রথমদিককার মালয় নারী চিকিৎসকদের একজন। চিকিৎসা পেশার পাশাপাশি জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে মাতৃ ও শিশুর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, গ্রামীণ নারীর উন্নয়ন, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবে তিনি দীর্ঘদিন মালয়েশিয়ার জনজীবনে পরিচিত মুখ ছিলেন। তবে জনস্বাস্থ্য ও সমাজসেবায় তাঁর নিজস্ব অবদানও ব্যাপকভাবে স্বীকৃত। চলতি বছরের আগস্টে তাঁকে সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে আসিয়ান রেকর্ডস স্বীকৃতি দেয়। এর আগে ১২ জুলাই তিনি শততম জন্মদিন উদযাপন করেন।

১৯৫৬ সালের ৫ আগস্ট মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সাত সন্তান রয়েছে। চলতি বছরের আগস্টে তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

মাহাথির মোহাম্মদের বয়স বর্তমানে ১০১ বছর। তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন—প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত।

সিতি হাসমাহর অবদানকে সম্মান জানিয়ে মালয়েশিয়া সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 65 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 212 টি

মন্তব্য করুন