Advertisement
মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ শেরপুরে স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী
News Banner

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই। বরং পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নামে-বেনামে ভুঁইফোঁড় পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের বাইরে অনেকেই একটি মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। বিষয়টি সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বড় সমস্যা। তাই সাংবাদিক কারা—এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ও নির্দিষ্ট মাপকাঠি নির্ধারণ জরুরি।

এ বিষয়ে বিএফইউজে, ডিইউজে, ডিআরইউসহ সাংবাদিক সংগঠন এবং সম্পাদকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ইয়াসের খান চৌধুরী। পাশাপাশি মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়েও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানসহ সাংবাদিকদের জন্য বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রেও সুনির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা
সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে দ্রুত অগ্রগতি অর্জনে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।
সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ডিআরইউর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ডিআরইউর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

‘গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’
সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো দেখভালের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।

সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা সমাধানে ডিআরইউ সরকারকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পেশাদার সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে কাজ করছে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ডিআরইউর সহসভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 221 টি

মন্তব্য করুন