Advertisement
মঙ্গলবার, 29 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা নয়: স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক কালিয়াকৈরে পুলিশের অভিযানে ৩৩ জন আটক নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ শেরপুরে স্কাউটিংয়ের ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
News Banner

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন দক্ষিণ কোরিয়া সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়। দুই দিনের এ সফরে প্রতিমন্ত্রী কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোয়িকা)-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদূত কিম জি-জুন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে অগ্রগতির বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

এ ছাড়া বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পক্ষ। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জাহাজ নির্মাণ, ইলেকট্রনিকস এবং অন্যান্য উচ্চমূল্য সংযোজন ও প্রযুক্তিনির্ভর খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রশংসা করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে কোরিয়ার আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 221 টি

মন্তব্য করুন