বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার হুমাইউন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন তাঁরা। আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়ও উঠে আসে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবির পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে দূরদর্শী, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন