Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেসবুকে চাকরির বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপে প্রতারণা; গ্রেপ্তার-১

ফেসবুকে চাকরির বিজ্ঞাপন, হোয়াটসঅ্যাপে প্রতারণা; গ্রেপ্তার-১
News Banner

যুক্তরাষ্ট্রের নামী-দামি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া অফার লেটার পাঠাত একটি প্রতারক চক্র। এভাবে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তানভির হাসান (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। ২০২৫ সালের ৯ আগস্ট ফেসবুকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া একটি পেজের সন্ধান পান তিনি। আগ্রহী হয়ে ওই পেজে দেওয়া বিদেশি একটি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। একপর্যায়ে চক্রের সদস্যরা তাঁকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের চাকরির অফার লেটার পাঠান। চাকরি পাওয়ার আশায় তাঁদের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠাতে থাকেন তিনি।

২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কয়েক দফায় মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান ভুক্তভোগী। পরে প্রতারক চক্রের সদস্যরা আরও টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে চাকরির অফার লেটারসহ পুরো বিষয়টি ভুয়া বুঝতে পেরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। তবে তাঁকে মোবাইল নম্বর থেকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দেন প্রতারকরা।

এ ঘটনায় ভুক্তভোগী ২০২৬ সালের ১০ জুন তেজগাঁও থানায় মামলা করেন। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, মামলার তথ্য ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেন বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত ঠিকানা শনাক্ত করা হয়। পরে দক্ষিণখানের আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভির হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কোনো আলামত জব্দ করা হয়নি। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডি আরও জানায়, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন