বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিবিরচর রাহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (আরবি) মো. তাজুল ইসলাম, অধ্যাপক (বাংলা) মেহেরুন নাহার, সহকারী অধ্যাপক (আরবি) মো. হামিদুর রহমান, সহকারী অধ্যাপক (আরবি) মো. আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) সুলতানা রাজিয়া, আরবি প্রভাষক মো. রেজাউল করিম, আরবি প্রভাষক মো. রাকিবুল ইসলাম, আরবি প্রভাষক মো. ইসমাইল হোসেন, প্রভাষক (ইসলামের ইতিহাস) মো. মাসুদ রানা এবং প্রভাষক (বাংলা) রেখা আক্তার প্রমুখ।
এ ছাড়া মাদ্রাসার দাখিল ও ইবতেদায়ি শাখার সহকারী শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন